বাংলায়ও প্রচারিত হবে এবার হজের খুতবা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

বাংলায়ও প্রচারিত হবে এবার হজের খুতবা


আলোকিত বার্তা:পবিত্র হজের খুতবা কয়েকটি ভাষায় অনুবাদ করে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।গত বছর পাঁচটি ভাষায় অনুবাদ করা হয়েছিল হজের খুতবা।তবে এবার হজের আরবি খুতবা বাংলাসহ আরও ১০টি ভাষায় অনুবাদ করে পাঁচটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।গ্র্যান্ড মসজিদ ও পবিত্র দুই মসজিদ অব জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুলাজিজ আল সুদাইস জানিয়েছেন, ২০২০ সালের হজের খুতবা আরবি ছাড়া আরও ১০টি ভাষায় পাঁচটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ভাষাগুলো হলো- বাংলা, ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফেঞ্চ, ম্যান্দারিন, তুর্কি, রুশ ও হাবশি।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।ইতোমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে যেসব স্থানে হাজিরা অবস্থান নেন, সেসব জায়গা প্রস্তুত করা হয়েছে।সৌদি সরকার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ বছরে হজের প্রক্রিয়া সম্পন্ন করেছে।হজের অনুমতি ছাড়া বিশেষ এই স্থানে গেলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করার ঘোষণা দেওয়া হয়েছে।এ বছর ৩০ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ।ইতোমধ্যে মক্কায় অবস্থান নিয়েছেন নির্বাচিত প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান। এখানে তারা চারদিন কোয়ারেন্টিন করবেন। এরপর আট জিলহজ বা ২৯ জুলাই মিনায় যাবেন।

Top