সরকারের চলে যাওয়ার রাস্তা বানিয়ে দেয়া এখন ফরজে আইন হয়ে গেছে...মান্না - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সরকারের চলে যাওয়ার রাস্তা বানিয়ে দেয়া এখন ফরজে আইন হয়ে গেছে…মান্না


আলোকিত বার্তা:সাহেদ মানেই এখন আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা করছে সেটা সাহেদের মতোই কাজ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার(১৬ জুলাই)গণসংহতি আন্দোলনের উদ্যোগে‘সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা,স্বাস্থ্যখাতে দুর্নীতির রাঘববোয়ালদের গ্রেফতার এবং স্বাস্থ্যমন্ত্রী ও অধিদফতরের ডিজির অপসারণ’ দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মান্না বলেন,আপনা‌দের যাওয়ার রাস্তা বানিয়ে দেয়া এখন ফরজে আইন হয়ে গেছে। যেতে আপনাদের হবেই। যাওয়ার আগে যত তাড়াতাড়ি পারেন ঈদের আগেই স্বাস্থ্যমন্ত্রীকে চলে যেতে বলেন।তিনি বলেন,এ সরকারের হাতে জনগণ নিরাপদ নয়। সরকারের চলে যাওয়ার রাস্তা বানিয়ে দেয়া এখন ফরজে আইন হয়ে গেছে। যেতে আপনাদের হবেই। যাবার আগে সাহেদকে ভালোমতো জিজ্ঞাসাবাদ করে,তার কাছ থেকে যথাযথ তথ্য আদায় করা হোক এবং সেই তথ্য জনসম্মুখে প্রকাশ করা হোক। যদি নয় ছয় করেন।উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেন,তাহলে জনগণ বুঝে ফেলবে।

মান্না আরও বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে স্বয়ংসম্পূর্ণ করতে বলেছেন। তার মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কোনো টাকা নেই। ফলে স্থানীয় সরকার জনগণের উপর ভ্যাট ট্যাক্স বাড়াতে থাকবে। এতে মানুষ অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে পড়বে। সাহেদ যা আপনারাও তাই। সাহেদ মানেই এখন আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ যা করছে সেটা সাহেদের মতোই কাজ।জোনায়েদ সাকির সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন ডাকসু ভিপি নুরুল হক নুর, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের অন্যতম কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্রচিন্তার ফরিদুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, শ্যামলী শীল, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট জান্নতুল মরিম তানিয়া, দীপক রায় প্রমূখ।

Top