দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে,২৩ জেলায় বন্যার আশঙ্কা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে,২৩ জেলায় বন্যার আশঙ্কা


আলোকিত বার্তা:দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে।ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নেমে আসায় এ পরিস্থিতি হয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের ভেতরে বৃষ্টিপাতের পানি। এ কারণে ব্রহ্মপুত্র-যমুনা, তিস্তা, ধরলা ও সুরমা-কুশিয়ারাসহ উত্তর এবং পূর্বাঞ্চলের নদ-নদীতে পানি প্রবাহ বেড়েছে। ২৭ জুন থেকে চলা বন্যার এখনও বেশকিছু জেলার নিম্নাঞ্চলে পানি জমে আছে। নদ-নদীগুলোও পানিতে টইটম্বুর। এ অবস্থায় নতুন পানি দ্রুতই বন্যার সৃষ্টির আশঙ্কা আছে। উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলো দু-এক দিনের মধ্যেই ফের বন্যার পানিতে প্লাবিত হতে পারে। এতে উল্লিখিত দুই অঞ্চলের পাশাপাশি মধ্যাঞ্চলের অন্তত ২৩টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বন্যা বিশেষজ্ঞ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থা এ পূর্বাভাস দিয়েছে।স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ‘হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ আয়েশা আক্তার জানিয়েছেন, চলতি বছরের বন্যায় এ পর্যন্ত্র ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে মারা গেছেন ২৪ জন। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন আরও ৪২৬ জন।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) বুলেটিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কারণে উত্তরাঞ্চলের ৯ জেলা ১০ জুলাইয়ের পর বন্যাকবলিত হতে পারে। এগুলো হচ্ছে- কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নওগাঁ, নাটোর। মধ্যাঞ্চলের জেলা মানিকগঞ্জও এ অববাহিকায় অবস্থিত। সাধারণত কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জে বন্যার ঢেউ লাগতে কয়েক দিন লেগে যায়। পূর্বাঞ্চলীয় জেলা সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ আজকালের মধ্যে বানের পানিতে প্লাবিত হতে পারে। এছাড়া ১২ জুলাইয়ের দিকে রাজবাড়ি, ঢাকা, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং চাঁদপুরেও বন্যা হতে পারে।উল্লিখিত সংস্থার বুধবারের প্রতিবেদনেও নওগাঁ, নাটোর, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও চাঁদপুরে অবস্থিত নদ-নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বন্যা কবলিত ছিল বলে উল্লেখ করা হয়। কিন্তু বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, এসব এলাকার নদী পদ্মা, মেঘনা, আত্রাই, গুড়সহ অন্যান্য নদী বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। এবারের মৌসুমের প্রথম বন্যায় আক্রান্ত বেশিরভাগ জেলা ৭ জুলাইয়ের দিকে পানিমুক্ত হয়।তবে বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) এবং ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য উল্লেখ করে সতর্ক করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে এ সময়ে উত্তরাঞ্চলের এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীতে পানির সমতল দ্রুত বাড়তে পারে।এতে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীতে পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টা এটা বৃদ্ধি পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টা এ পরিস্থিতি বহাল থাকতে পারে। আর আপার মেঘনা নদী অববাহিকার প্রধান নদীগুলোতে পানি দ্রুত হ্রাস পাচ্ছে। কিন্তু আগামী ২৪ ঘণ্টায় এসব নদীতেও পানির সমতল বাড়বে। সাধারণত ভৈরব বাজারের ওপরে বিদ্যমান সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যদুকাটা, সোমেশ্বরী, ভুগাই, কংস, মনু ও খোয়াই নদীগুলোতে আপার মেঘনা অববাহিকার অংশ হিসেবে বিবেচনা করা হয়।

বিএমডি ও এফএফডব্লিউসির তথ্য মতে, ২৪ ঘণ্টায় সুনামগঞ্জেই ১৩৫ মিমি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া লাউড়ের গড়ে ১২৫ মিমি., মহেশখোলায় ৭৬, কক্সবাজারে ৬১, ছাতকে ৬০, দুর্গাপুরে ৫৭, নাকুয়াগাঁওয়ে ৫১, বরগুনায় ৫২ এবং টেকনাফে ৪৮ মিমি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে প্রায় সারা দেশে মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বৃষ্টি অব্যাহত আছে। অন্যদিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত আছে। শুধু পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৬৪ এবং সিকিমের গ্যাংটকে ৪৫ মিমি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসব পানিই চলে আসছে নদ-নদীতে।বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম বলেন, ১৮ জুলাই পর্যন্ত ১০ দিনের পূর্বাভাসে ব্রহ্মপুত্র অববাহিকায় দেড় হাজার এবং মেঘনা অববাহিকায় ৫-৭শ’ মিমি. বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ পূর্বাভাস সঠিক হলে দেশ অন্তত ২১ থেকে ২৮ দিন বা দীর্ঘমেয়াদি বন্যার কবলে পড়বে দেশ। সেটা হলে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত চলতে পারে বন্যা।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ১৫টি জেলার ৬১টি উপজেলার ২৭৮টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে এসব এলাকায় ৪৯টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ১১০৮টি মেডিকেল এদের স্বাস্থ্য সেবায় গঠিত হয়েছে।

৩০ জুন থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুর্গত এলাকার ৪২৬ জন ইতিমধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জনই পনিতে ডুবে। এছাড়া বজ পাতে ৪ জন এবং সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বন্যাদুর্গতদেও মধ্যে ডায়রিয়ায় ২৩৬ জন, আরটিআইতে ২১ জন, বজ পাতে ১৩ জন, চর্মরোগে ১ জন এবং আঘাতপ্রাপ্ত হয়ে একজন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁদপুর : চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকার বল্ক ও বালি ভর্তি ব্যাগ দেবে যাওয়াসহ হানারচর ও ইব্রাহিমপুরে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে হরিসভা এলাকায় অনেক বড় স্থান দেবে গেছে। হরিসভার ৫০টি বসতবাড়ি নদী ভাঙনে বিলীন হয়েছে। এখন হুমকির মুখে হরিসভা মন্দির কমপ্লেক্স ও আশপাশের দুই শতাধিক বসতবাড়ি। স্থানীয় বাসিন্দা বিমল চৌধুরী বলেন, গত বছর এ সময় নদীর তীর দেবে যায়। তখন তীর রক্ষায় উদ্যোগ নেয়া হয়। কিন্তু পরে তা বন্ধ রাখা হয়। এখন আবার ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। বর্তমানে মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিন উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে কয়েক দিন ধরে অব্যাহতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর জেলার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিচু এলাকায় জোয়ারের সময় প্লাবিত হচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

শেরপুর : শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র সেতু পয়েন্টে আরও ২০ সেন্টিমিটার কমেছে। অব্যাহতভাবে পানি কমতে থাকায় নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শেরপুর সদর উপজেলার নদী তীরবর্তী কুলুরচর-বেপারীপাড়া গ্রামের ওই এলাকার পার্শ্ববর্তী জামালপুর শহর রক্ষা বাঁধ ও রাস্তার পাশে আশ্রয় নেয়া ৭২টি পরিবার বাড়িঘরে ফিরে যাচ্ছে। দুর্গত পরিবারের মাঝে বিতরণের জন্য শেরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় টন চাল বরাদ্দ করা হয়েছে ।

Top