রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত


আলোকিত বার্তা:কোভিড-১৯ পরীক্ষার নামে ভুয়া সনদ দিয়ে মানুষের জীবন-মরণ নিয়ে ছিনিমিনি খেলা করা রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ।বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হারুন বলেন,আপনি মাদকাসক্ত-মলম পার্টির লোকদের ধরে ক্রসফায়ার দিচ্ছেন। অথচ এতো বড় অপকর্ম করলো এখন পর্যন্ত সে গ্রেফতার হয়নি। সে কোথায় আছে?এই হাসপাতালের পরিচালনা বোর্ড, কর্তৃপক্ষ তাদের অগোচরেই কি এ সব অপকর্ম হয়েছে’-প্রশ্ন রাখেন হারুন।

তিনি বলেন,মানুষের জীবন-মৃত্যু নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদের ক্রসফায়ারে দেয়া উচিত।এই সংসদ সদস্য আরও বলেন, করোনা টেস্টের লাইসেন্স যাদের দেয়া হয়েছে,সেগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে। যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনা করা হয়েছিল বলেই, যাদের সক্ষমতা আছে করোনা টেস্টের তাদের অনেককেই দেয়া হয়নি।তিনি বলেন স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, স্বাস্থ্য অধিদফতরের যে বেহাল দশা, আগেই বলেছি এ অবস্থান থেকে পরিত্রাণের জন্য উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেন।হারুন বলেন, রাজধানী ঢাকার মতো জায়গায় রিজেন্ট হাসপাতাল করোনা চিকিৎসার দেদারসে ভুয়া প্রত্যয়নপত্র দিয়েছে। এক দুইটি নয়, ছয় হাজারের বেশি এবং তারা আবার সরকারের কাছেও টাকা দাবি করেছে।

Top