আওয়ামী লীগের দুর্যোগ মোকাবিলায় নেতাকর্মীদের নির্দেশ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামী লীগের দুর্যোগ মোকাবিলায় নেতাকর্মীদের নির্দেশ


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মহামারি করোনা প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখা,বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।এ সময় রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।মঙ্গলবার (৩০ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত অনির্ধারিত বৈঠক থেকে এসব নির্দেশনা দেয়া হয়।বৈঠকে ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলাপ-আলোচনা হয়।বৈঠকের শুরুতে রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এছাড়াও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পরামর্শ মোতাবেক করোনা প্রতিরোধে চলমান কার্যক্রম অব্যাহত রেখে দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।এ সময় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ ও বন্যা দুর্গতদের পাশে থেকে সার্বিক সহায়তা প্রদানের নির্দেশনা দেয়া হয়।বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে তিনটি করে (বনজ, ফলদ ও ভেষজ) গাছ লাগানোর জন্য আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস. এম কামাল হোসেন, মির্জা আজম, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এ বি এম রিয়াজুল কবির কাওছার, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

Top