সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে


আলোকিত বার্তা:সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ।সোমবার (২৯ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিবের সম্প্রতি করা মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা জানান।হোম আইসোলেশনে থেকে মির্জা ফখরুল সাহেব সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কিন্তু জনগণের পাশে দাঁড়াচ্ছেন না, সেটি দায়িত্বশীলতার পরিচয় নয়’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তাকে অনুরোধ করবো, অন্ধের মতো সমালোচনা না করে বিশ্বের দিকে তাকিয়ে দেশের পরিস্থিতি মূল্যায়ন করার জন্য। বিশ্ব প্রেক্ষাপট দেখে, বিশ্বের অন্যান্য দেশগুলো লক্ষ্য করে যদি তিনি দেশের পরিস্থিতিটা মূল্যায়ন করেন, তিনি স্বীকার করতে বাধ্য হবেন যে, বাংলাদেশের পরিস্থিতি অনেক দেশের তুলনায় অনেক ভালো।’

আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ও উপকরণ অবশ্যই ইউরোপ, আমেরিকার মতো নয় এবং মনে রাখতে হবে এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ’স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, এরপরও সীমিত সামর্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই মহামারি মোকাবিলার জন্য কাজ করে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে, আমাদের দেশে মৃত্যুর হার ভারত-পাকিস্তানের চেয়ে কম তো বটেই, চীনের চেয়েও কম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক কম।তিনি আরও বলেন, সরকার যদি সামাল দিতে না পারতো, তাহলে মৃত্যুর হার অন্তত ভারত-পাকিস্তানের চেয়ে বেশি হতো। দেশে এ পর্যন্ত সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি সামাল দেয়ার লক্ষ্যে সরকার প্রস্তুতি গ্রহণ করেছে।’

Top