সাধারণ ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার না করতে সবার প্রতি অনুরোধ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সাধারণ ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার না করতে সবার প্রতি অনুরোধ


আলোকিত বার্তা:সাধারণ ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার না করতে সরকারি হাসপাতালসহ চিকিৎসাসংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার নয়, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়, সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।রোববার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্যবিভাগের দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।করোনার এমন সংক্রমণে কাছের মানুষ দূরে চলে যায়, মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যায়। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না- এমন করুণ মর্মস্পর্শী কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয় মানুষের স্পর্শহীনতায়, মমতার বন্ধনহীন এসব দৃশ্য।

তিনি বলেন, রোগীর মৃত্যুর ৩ ঘণ্টা পর লাশ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে দাফন কাফন করতে পারে আপনজনেরা।বর্তমানে ৬৬টি ল্যাবে টেস্ট হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান মন্ত্রী।এ সময় অপরাধী দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যে কোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।করোনার এই সংকটে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

Top