১২ জুলাই থেকে টাকা ফেরত পাবেন হজ নিবন্ধনকারীরা - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

১২ জুলাই থেকে টাকা ফেরত পাবেন হজ নিবন্ধনকারীরা


আলোকিত বার্তা:বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন,তারা টাকা ১২ জুলাই থেকে টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।হজ বিষয়ক সভা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো নুরুল ইসলাম বুধবার (২৪ জুন) এই তথ্য নিশ্চিত করেন।তিনি আরো জানান, প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজ এর ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে।

কোনো যাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য তিনি অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো প্রকার সার্ভিস চার্জ কর্তন ছাড়াই তাকে তার সমুদয় অর্থ ফেরত প্রদান করা হবে।তবে এবছর যারা নিবন্ধন করেছেন, তারা ২০২১ সালে অগ্রাধিকার পাবেন বলে আশ্বস্ত করেছেন হাব সভাপতি।

Top