করোনাকালে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের সময় দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে বন্দি করার অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

করোনাকালে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের সময় দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে বন্দি করার অভিযোগ


আলোকিত বার্তা:করোনাকালে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের সময় দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে বন্দি করার অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফখরুল বলেন, কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই। বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা গরিব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। তখন তাদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ। এ সব অপকর্মের মূল লক্ষ্য একটাই তা হল ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এ সব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবে না। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে জানিয়ে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই বিপ্লবকে গ্রেফতার করে কারান্তরীণ করা হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।তিনি আরও বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধন করতে চাইছে। তাই তারা (সরকার) এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম-খুন ও অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলছে।

Top