পবিত্র হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন,তারা তাদের টাকা যে কোনো সময় ফেরত নিতে পারবেন - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

পবিত্র হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন,তারা তাদের টাকা যে কোনো সময় ফেরত নিতে পারবেন


আলোকিত বার্তা:চলতি বছর পবিত্র হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন,তারা তাদের টাকা যে কোনো সময় ফেরত নিতে পারবেন। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি চান তারা টাকা তুলে নিতে পারবেন। আবার কেউ যদি চান আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখে দেবেন, তাহলে সেটাও করা যাবে।কেউ টাকা রেখে দেন তাহলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন।

টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই উল্লেখ করে সচিব বলেন, টাকা উত্তোলনে কারো সমস্যা যাতে না হয় সে বিষয়ে নজর রাখা হচ্ছে। ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত রয়েছে। কারো কোনা ভয় নেই।উল্লেখ্য, করোনার মহামারির কারণে এ বছর বিশ্বের কোনো দেশ থেকে পবিত্র হজ করতে সৌদি আরবে কেউ যেতে পারছেন না। তবে এবার সব মিলিয়ে এক হাজারেরও কম লোক পবিত্র হজ করার সুযোগ পাচ্ছেন।তাও আবার যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের থেকেই সীমিত সংখ্যক এই মানুষ সুযোগ পাচ্ছেন।

Top