সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি


আলোকিত বার্তা:সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (১৭ জুন) সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁর সাপাহার সীমান্তে এক বাংলাদেশি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ি সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুল বারী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ ও ভারত সীমান্তে মাঝে মাঝেই বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তবর্তী এলাকায় কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু বিনা বিচারে কাউকে হত্যার কোনো সুযোগ কোনো দেশেরই নেই। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে চুক্তি রয়েছে। কিন্তু বার বার এ চুক্তি লংঘন করছে ভারত।আমাদের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এ ধরনের ঘটনা বার বার ঘটছে।’শফিকুর রহমান বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Top