জিএম কাদেরের হীরা মণির ধর্ষকদের কঠোর শাস্তি দাবি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জিএম কাদেরের হীরা মণির ধর্ষকদের কঠোর শাস্তি দাবি


আলোকিত বার্তা:লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রী হীরা মণিকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহামারি করোনাভাইরাসের সময়ে এমন বর্বর ঘটনা মেনে নেয়া যায় না।

ধর্ষণের পর হত্যার শিকার হীরা মণির বাবা হারুন অর রশিদ ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে। তার মা ও ছোট দুই ভাইবোন বাবা-মার সাথে রাজধানীর একটি হাসপাতালে আছে। এমন পরিস্থিতিতে হীরা মণি হত্যার ঘটনা মৃত্যুর সাথে লড়া বাবা ও তার পরিবারের জন্য যেমন অসহনীয়, তেমনি এই সমাজের জন্যও লজ্জার।তদন্ত করে হীরা মণি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে আইশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

Top