এবারের বাজেটকে জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব

এবারের বাজেটকে জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল


আলোকিত বার্তা:এবারের বাজেটকে জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের পর সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান।করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারীর মাঝে উপস্থাপিত এ বাজেট সম্পর্কে কাদের বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতা ও ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপদানে বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।’ তিনি বলেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখায় শেখ হাসিনা সরকারের সাহসী ও সময়োচিত চিন্তার সোনালী ফসল এ বাজেট।’

সেতুমন্ত্রী বলেন, ‘উপস্থাপিত বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা।’ এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলেও মন্তব্য করেন তিনি।

Top