পরিবেশ সংরক্ষণে আরও যত্নবান হলে রোগ-বালাই-ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হতো। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণে আরও যত্নবান হলে রোগ-বালাই-ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হতো।


আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,পরিবেশ সংরক্ষণে আরও যত্নবান হলে রোগ-বালাই-ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হতো।শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় মন্ত্রী তার সরকারি বাসভবনে গাছের চারা রোপণকালে এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির এ সময়ে প্রকৃতি ও পরিবেশের স্বাচ্ছন্দ্য বিকাশ এবং বন্যপ্রাণীর নির্ভয় বিচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতটা নির্দয় আচরণ করি।

চলমান মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির দেশব্যাপী ১০০ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়ার কথাও এ সময় জানান ড. হাছান মাহমুদ।
এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Top