দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদক প্রকাশক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদক প্রকাশক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে পুলিশ।


আলোকিত বার্তা:দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদক প্রকাশক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৬টায় হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় পত্রিকার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের বিরুদ্ধে আমার হবিগঞ্জে প্রিন্ট ও অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির হবিগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেছেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী নিশ্চিত করেছেন।মামলার বাদি হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির জানান,হবিগঞ্জ-৩ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির হবিগঞ্জ প্রেসক্লাবের একজন সম্মানিত আজীবন সদস্য। সম্প্রতি সুশান্ত দাশ গুপ্তের সম্পাদনায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সাংসদের বিরুদ্ধে একাধিক অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। আমি মনে করি সাংসদের পাশপাশি হবিগঞ্জ প্রেসক্লাবের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই আমি সংক্ষুব্ধ হয়ে এই মামলা করেছি।

তিনি জানান,এ মামলায় মোট আট সাক্ষীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন এমপি আবু জাহির,হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.ইসমাইল হোসেন.হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ,শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

Top