আজ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

আজ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর


মোঃ ফেরদাউস:বুধবার,২০ মে,২০২০:আজ বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী হাজার মাসের চেয়ে উত্তম রাত এটি। আজ সূর্যাস্তের পর থেকে কাল ফজরের আগ পর্যন্ত এ রাতের তাৎপর্য বহাল থাকবে। সারা বিশ্বের মুসলমানরা ইবাদত-বন্দেগিসহ বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে এ মহিমান্বিত রজনী। শবে কদর উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।তবে বর্তমান ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার ভিন্ন আঙ্গিকে শবে কদর পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। অন্যবার এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের মসজিদে আলোচনা, মিলাদ, নফল ইবাদত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হলেও এবার তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ জানান, শবেকদর উদ্যাপনের বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা নেই। শর্ত সাপেক্ষে মসজিদগুলো যথারীতি খোলা থাকছে। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, অন্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবেকদরের রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই এ রাতে ইবাদত-বন্দেগি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মোনাজাত করে ধর্মপ্রাণ মুসলমানরা। এ কারণে মুসলমানদের কাছে শবেকদরের গুরুত্ব ও ফজিলত অতুলনীয়।হাদিস শরিফে আছে, ২০ রমজানের পর যেকোনো বেজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে বেশির ভাগ আলেমের অভিমত। শবেকদরের এ রাতে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন শরিফ অবতীর্ণ হয় এবং এ রাতকে কেন্দ্র করে কোরআন শরিফে ‘আল কদর’ নামে একটি সুরাও নাজিল করা হয়।বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব অর্জনের আশায় ঘরোয়া পরিবেশে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবে। পবিত্র এ রাতে অনেকে কবরস্থানে গিয়ে আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে। এ ছাড়া সাধ্যমতো দান-সদকা করে থাকে অনেকে।

Top