প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কুমিল্লা বিশ্ববিদ্যালের আর্থিক অনুদান প্রদান" - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কুমিল্লা বিশ্ববিদ্যালের আর্থিক অনুদান প্রদান”


আলোকিত বার্তা:দেশব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আজ রবিবার (১০ মে) উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অনুদানের চেক গ্রহন করেন তাঁর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমন রোধে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারী মোকাবিলা করতে হবে।এর আগে গত ১৭ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সাহায্যার্থে শিক্ষকদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে বলে ঘোষণা দেয়।পরবর্তীতে ২০ এপ্রিল পৃথক-পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে একই ঘোষণা দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।
তারই পরিপ্রেক্ষিতে আজ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের হাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনুদানের চেক তুলে দিলেন কুবি উপাচার্য।

Top