প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কুমিল্লা বিশ্ববিদ্যালের আর্থিক অনুদান প্রদান" - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কুমিল্লা বিশ্ববিদ্যালের আর্থিক অনুদান প্রদান”


আলোকিত বার্তা:দেশব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আজ রবিবার (১০ মে) উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অনুদানের চেক গ্রহন করেন তাঁর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমন রোধে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারী মোকাবিলা করতে হবে।এর আগে গত ১৭ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সাহায্যার্থে শিক্ষকদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে বলে ঘোষণা দেয়।পরবর্তীতে ২০ এপ্রিল পৃথক-পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে একই ঘোষণা দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।
তারই পরিপ্রেক্ষিতে আজ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের হাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনুদানের চেক তুলে দিলেন কুবি উপাচার্য।

Top