এক মাস পর শুক্রবার রাজধানীর অধিকাংশ মসজিদে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

এক মাস পর শুক্রবার রাজধানীর অধিকাংশ মসজিদে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।


আলোকিত বার্তা:এক মাস পর শুক্রবার রাজধানীর অধিকাংশ মসজিদে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।স্বাস্থ্য সতর্কতা মেনে চলার নির্দেশনা জারি করে সরকার জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর মুসল্লিরা জুমার নামাজ জামাতে আদায় করলেন|রোনাভাইরাস বা কোভিড-১৯ এর বিস্তার রোধে মসজিদে নামাজ আদায় করা বেশিরভাগ ক্ষেত্রেই নিষিদ্ধ ছিল।রাজধানীর বিভিন্ন মসজিদে মাস্ক পরে এবং দূরত্ব বজায় রেখে মুসলিমদের নামাজ আদায় করতে দেখা গেছে।

বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নামাজ পড়ার অনুমতি দিয়ে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে ধর্ম মন্ত্রণালয়।এর আগে করোনার সংক্রমণ রোধে গত ৬ এপ্রিল মসজিদে না গিয়ে বাড়িতে বসে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়।ওই নির্দেশনায় মুসল্লিদের শুক্রবার জুমার পরিবর্তে ঘরে জোহরের নামাজ পড়ার আহ্বান জানানো হয়।অন্যান্য ধর্মের মানুষদেরকেও ধর্মীয় প্রতিষ্ঠানে জমায়েতের পরিবর্তে ঘরে বসে প্রার্থণা করার আহ্বান জানান ধর্ম মন্ত্রী।

Top