বনেকের প্রতিবাদ,এমপি’র মামলায় সম্পাদক মাহতাব কারাগারে - Alokitobarta
আজ : শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বনেকের প্রতিবাদ,এমপি’র মামলায় সম্পাদক মাহতাব কারাগারে


আলোকিত বার্তা:সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহতাব উদ্দিন তালুকদার নামে এক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তার সমর্থকের দায়েরকৃত মামলায় সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া মাহতাব উদ্দিন তালুকদার এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান, বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ খায়রুল রফিক ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ, সিনিয়র সহ-সভাপতি তাজবীর সজীব, সহ-সভাপতি শামীম আজাদ আনোয়ার, দপ্তর সম্পাদক এইচ এম এ তারেক ভূঞা, যুগ্ন সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সোহেল রেজা, প্রচার সম্পাদক নাহিদুর রহমান বিদ্যুৎ, আইন বিষয়ক সম্পাদক নাসিম শরীফ, বিভাগীয় বিভাগীয় সম্পাদক সাদ্দাম হোসেন, বনেক নেতা আজহারুল ইসলামসহ নেতৃবৃন্দরা।

Top