নরসিংদীতে সাংবাদিকের উপর হামলা : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক মাধুর্যতায় অনন্য ঋণের ৩৩ শতাংশই খেলাপি,আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক ৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণ লংমার্চ সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের

নরসিংদীতে সাংবাদিকের উপর হামলা : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ


প্রেস রিলিজঃনরসিংদী জেলার রায়পুরা উপজেলায় চালচুরির সংবাদ সংগ্রহের সময় চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক সজল ভূইয়া ও অাব্দুল বাতেনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি।হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনের চেয়ারম্যান মো:খায়রুল আলম রফিক।

জানা যায়,বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলার রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে চাল নিয়ে অনিয়মের রিপোর্ট করতে গেলে এই ঘটনা ঘটে।আমিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী এসএ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভূইয়া ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আব্দুল বাতেনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়ি রক্তাক্ত করে। পরে তাদের কে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান খায়রুল আলম রফিক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, পেশাদার সাংবাদিকের ওপর একজন জনপ্রতিনিধির অতর্কিত হামলা চালানো অত্যন্ত দুঃখ জনক ঘটনা ও নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের।যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

Top