চাল চুরি নিয়ে সংবাদ করায় দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা: বনেকের নিন্দা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

চাল চুরি নিয়ে সংবাদ করায় দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা: বনেকের নিন্দা


আলোকিত বার্তা:চাল চুরির সংবাদ প্রকাশের জেরে বিডিনিউজের টুয়েন্টিফোর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদ ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ডিজিটাল আইনে মামলায় দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)।সংগঠনটির সভাপতি খায়রুল আলম রফিক এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদতাৎক্ষনিক এক ইমেইল বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। প্রতিবাদ লিপিতে তারা সম্পাদক এবং সাংবাদিকদের প্রতি প্রতিনিয়ত ডিজিটাল আইনের মাধ্যমে বাক স্বাধীনতা হরনের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বে মাঝেমধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারছেননা।

বৃবিতিতে সংগঠনটির পক্ষ থেকে আরো বলা হয়,এভাবে একটি সংবাদের জন্য সরাসরি সম্পাদকদের বিরুদ্ধে মামলা করাটা সমীচীন নয়।এতে করে গণমাধ্যমের উপর
বাকস্বাধীনতার হস্তক্ষেপ বলে মনা করা হচ্ছে।ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।উল্লেখ্য বাংলাদেশঅনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ যা সংক্ষেপে বনেক(BONEC)নামে পরিচিত।অনলাইন নিউজ পোর্টাল সমূহের সম্পাদকদের সমন্নয় গঠিতএই সংগঠনটি প্রতিনিয়ত গণমাধ্যমের কল্যাণে কাজ করছে।এছাড়া সামাজিকদায়বদ্ধতা থেকে মাঝে মধ্যেই বিভিন্ন উন্নয়ন ও সহযোগীতামুলক কাজ করে থাকে।

Top