র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার...

র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত


আলোকিত বার্তা:মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন।এ সময় কনস্টেবল মনির ও র‌্যাব সদস্য নাসির আহত হয়েছেন।মঙ্গলবার(১৪ এপ্রিল)দুপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত একজনের নাম মাসুদ(৩৬)অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার(সিপিসি-৩)ও পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র,গুলি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

মহিউদ্দিন ফারুকী বলেন,তিন মাস ধরে ওই ডাকাত দলকে নজরে রাখা হয়েছিল। শরীয়তপুরসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল তারা।গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় র‌্যাব।এ সময় উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

Top