বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের বকেয়াসহ বেতন-ভাতাদি পরিশোধের আহ্বান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের বকেয়াসহ বেতন-ভাতাদি পরিশোধের আহ্বান


আলোকিত বার্তা:বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের বকেয়াসহ বেতন-ভাতাদি পরিশোধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।শনিবার(১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানান মন্ত্রী।তথ্যমন্ত্রী বলেন,করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন।টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে।তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।

তিনি বলেন,ইতোমধ্যে কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে।এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায় তারা সেই বিষয়ে আলোচনা করেছেন।এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,একই সঙ্গে গুজবের বিরুদ্ধে মূল ধারার মিডিয়াগুলো টেলিভিশন পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এজন্য তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

তিনি বলেন,অনেক টেলিভিশন এর পক্ষ থেকে বেতন-ভাতা দেয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে।আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাবো,যাদের বেতন ভাতা দেয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা একই সঙ্গে বকেয়া পরিশোধ করে দেয়ার জন্য আমি অনুরোধ জানাই।হাছান মাহমুদ আরও বলেন,সরকারের পক্ষ থেকে কিভাবে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা কাজ করছেন এটার ক্ষেত্রেও কী করা যায় সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি।ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ, সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।

Top