একটি লাশ সারাদিন পড়ে ছিল রাস্তায়,লাশ টি নিয়ে গেল পুলিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা...

একটি লাশ সারাদিন পড়ে ছিল রাস্তায়,লাশ টি নিয়ে গেল পুলিশ


রফিকুল ইসলাম:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পয়সার হাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) ভোর থেকে স্থানীয়রা ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখলেও করোনাভাইরাসের আতঙ্কে কেউ কাছে যায়নি। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।স্থানীয়রা জানান,কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। তবে তার নাম-পরিচয় কেউ জানেন না।তার চলাফেরা দেখে ভবঘুরে মানসিক রোগী মনে হয়েছে। শুক্রবার ভোরে কয়েকজন লোক রাস্তায় বের হলে ওই স্থানে বৃদ্ধার লাশটি পড়ে থাকতে দেখেন। করোনাভাইরাসের এ সংকটময় পরিস্থিতিতে লাশটি পড়ে থাকতে দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে কেউ লাশের কাছে যাওয়ার সাহস পায়নি।

আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো.আফজাল হোসেন জানান,স্থানীয় চৌকিদার দুপুর আড়াইটার দিকে থানায় ফোন করে জানান,রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে।তবে করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশে কেউ ভিড়ছে না।খবর পেয়ে তিনি(ওসি আফজাল হোসেন)পুলিশ সদস্যদের নিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।তিনি আরও জানান,বৃহস্পতিবার রাতের যে কোনো সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।আপাতত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি রাখা হয়েছে।

Top