আরটি-পিসিআর ল্যাবে মেশিনের বায়োসেফটি কেবিনেট নামে একটি যত্রাংশে ত্রুটি দেখা দেওয়ায় সেটি পরিবর্তন করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা...

আরটি-পিসিআর ল্যাবে মেশিনের বায়োসেফটি কেবিনেট নামে একটি যত্রাংশে ত্রুটি দেখা দেওয়ায় সেটি পরিবর্তন করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) আরটি-পিসিআর ল্যাবে মেশিনের বায়োসেফটি কেবিনেট নামে একটি যত্রাংশে ত্রুটি দেখা দেওয়ায় সেটি পরিবর্তন করা হয়েছে।এতে করোনা রোগীর নমুনা পরীক্ষা কার্যক্রম বন্ধ না হলেও সক্ষমতা আগের চেয়ে কমে যাওয়ার কথা জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক। তবে এতে সমস্যা হবে না বলে দা‌বি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাসের।শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে বিষয়‌টি অবহিত করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস। এসময় সার্বিক বিষয়ে প্রতিমন্ত্রীকে জানানো হলে তিনি সংশ্লিস্ট কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়।

মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সহযোগী অধ্যাপক একেএম আকবর কবির জানান,বৃহস্পতিবার রাতে ল্যাবে কাজ করার সময় পিসিআর মেশিনের সহায়ক মেশিন বায়োসেফটি কেবিনেটে ত্রুটি দেখা দেয়। এরপর বিষয়টি অধ্যক্ষ ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানালে তারা প্রথম বায়োসেফটি কেবিনেট মেশিনের চেয়ে কম সক্ষমতাসম্পন্ন একটি মেশিন তড়িঘড়ি করে প্রতিস্থাপন করে। বর্তমান মেশিনের সক্ষমতা আগের মেশিনের চার ভাগের একভাগ।তবে এতে আপাতত সমস্যা হবে না বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ।পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক শামীম সাংবাদিকদের জানান,আরটি-পিসিআর মেশিনের বায়োসেফটি কেবিনেটে ত্রুটির কথা জানতে পেরে তিনি সংশ্লিস্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধা‌নে উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে।গত বুধবার পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বরিশাল মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গত দু’দিনে ওই ল্যাবে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন চারজন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়।

Top