নদ-নদীর তীরবর্তী মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে র‌্যাব-৮’র সদস্যরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

নদ-নদীর তীরবর্তী মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে র‌্যাব-৮’র সদস্যরা।


আলোকিত বার্তা:বরিশালে করোনা সংক্রমণ রোধে নদ-নদীর তীরবর্তী মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে র‌্যাব-৮’র সদস্যরা।এ প্রচারনায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।শনিবার(১১ এপ্রিল)সকাল সাড়ে ৯টায় কীর্তনখোলা নদীর ডিসিঘাট থেকে এই প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।এসময় র‌্যাবের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়।পাশাপাশি সন্ধ্যার পর কোনোভাবেই ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর মো.জাহাঙ্গীর আলম জানান,করোনার চলমান পরিস্থিতিতে নদীপথে বাইরের জেলা থেকে যাতায়াত করে বলে এটা ঠেকাতে তারা জেলার নদীপথে টহল অব্যাহত রাখবেন।এছাড়াও বিশেষ করে ঘাট এলাকাগুলোতে সর্তকতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সরকারি নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে অমান্যকারীদের বিরুদ্ধে।এদিকে বরিশাল সদর ছাড়াও শনিবার সকাল থেকে জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী এলাকায় সচেতনতামূলক প্রচারণা অভিযান চলেছে।পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান র‌্যাব কর্মকর্তারা।উল্লেখ্য সড়কপথে র‌্যাব,পুলিশসহ সশস্ত্রবাহিনীর তৎপরতার কারণে গত কয়েকদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মানুষ নদীপথে ঝুঁকি নিয়ে লুকিয়ে ঝুঁকিপূর্ণ নৌযানে বরিশালসহ দক্ষিণের জেলায় আসছে। যা এখানকার বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি করছে। প্রশাসন এসব ব্যক্তিদের সন্ধান পেলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে বাড়ি লকডাউন করে দিচ্ছে। তবে নৌ-পথে অবাধ যাতায়াত রোধে নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পরেনি। আর এ অবাধ যাতায়াত রোধে আজ থেকে র‌্যাব উদ্যোগী হয়ে নৌপথে তাদের অভিযান শুরু করলো।

Top