বরিশালের হিজলা উপজেলায় নৌযানের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে পড়েছে।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা...

বরিশালের হিজলা উপজেলায় নৌযানের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে পড়েছে।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সালেহ আহমেদ:বরিশালের হিজলা উপজেলায় নৌযানের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে পড়েছে।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।যদিও ব্রিজটি ভেঙে যাওয়ার পর শুক্রবার(১০ এপ্রিল)সকাল থেকে হিজলা উপজেলা সদরের সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়ন পরিষদের(ইউপি)চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন,হিজলা উপজেলার একতা বাজার সংলগ্ন ব্রিজটি ভোর ৩টার দিকে ভেঙে পড়ে। এরআগে একটি বালুবাহী নৌযান ব্রিজটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে একারণেই ব্রিজটি ভেঙে পড়েছে।

তিনি জানান,ভোরের দিকে ব্রিজটি ভেঙে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে দ্রুত এটি মেরামত করা না হলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে হিজলা উপজেলা সদর ও মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হবে।তিনি আরও বলেন,মূলত আন্দারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ মানুষের ব্যবসা বাণিজ্য হিজলা উপজেলা সদরে।এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পথেই চলাচল করেন।

Top