চাঁদপুরায় অসহায় দুঃস্থদের মাঝে সরকারি জি-আর প্রকল্পের ১০ কেজি করে চাল বিতরন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

চাঁদপুরায় অসহায় দুঃস্থদের মাঝে সরকারি জি-আর প্রকল্পের ১০ কেজি করে চাল বিতরন


রেদওয়ান শাওন:করোনা ভাইরাসের কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষদের খাদ্য সমস্যা নিরসনে চাঁদপুরা ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি জি-আর প্রকল্পের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রুবার (১০-০৪-২০২০ইং) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদে বসেই কর্মহীন, দরিদ্র ও নিম্ন আয়ের ৩০০ জন মানুষের মাঝে ১০ কেজি করে এই সরকারি চাল বিতরণ করা হয়।এ সময় টেক অফিসার হিসেবে উপস্তিত ছিলেন,বরিশাল সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোসাঃ নাসরিন আক্তার। তার উপস্তিতিতে সাধারন জনগনের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আমান উল্লাহ্ আমান। এসময় ইউনিয়ন সচিব মোহাম্মদ আব্দুল কাইউম হোসেন, প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সাংবাদিক রিয়াজ হোসেন ও রেদওয়ান শাওন উপস্থিত ছিলেন। টেক অফিসার মোসাঃ নাসরিন আক্তার ও চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা

অনুযায়ী বাসায় অবস্থান করা,ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া,মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।চাল বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সে-সব সম্পর্কেও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তারা। চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সরকারি জি-আর প্রকল্পের ৩ মেট্রিক টন চাল ইউনিয়নের ৩০০ জনকে ১০ কেজি করে বিতরন করেছি আমরা। আমরা সবসময় খেঁটে খাওয়া মানুষের পাশে আছি এবং থাকবো। এদিকে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রত্যেককে ৩ ফিট দুড় থেকে চাল নেওয়া ও শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন করেন বন্দর থানার চৌকশ অফিসার এএসআই মোঃ রফিকুল ইসলামসহ তার সঙ্গীয় ফোর্স। চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান আরও বলেন, বর্তমান সরকার দেশের যেকোন সংকটে মানুষের পাশে এসে দাড়িয়েছেন এবং যারা মধ্যবিত্ত পরিবার তাদের জন্যে ত্রান পৌছে দেওয়ার সিদ্বান্ত নিয়েছেন। তবে মধ্যবিত্তদের তালিকা করার জন্য এখনও উপজেলা অফিস থেকে কোনো নোটিশ পাইনি। তবে নোটিশ পেলে তালিকা করা হবে এবং পর্যায়ক্রমে তাদেরকেও ত্রান দেয়া হবে। এদিকে দুর্গাপুর গ্রামের মেম্বর মোঃ জাহাঙ্গীর খান বলেন, এই মহামারি ভাইরাস থেকে আশে পাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

Top