কিছু মানুষ গোপনে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উজিরপুর উপজেলায় পাড়ি জামিয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

কিছু মানুষ গোপনে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উজিরপুর উপজেলায় পাড়ি জামিয়েছেন।


আলোকিত বার্তা:করোনা পরিস্থিতিতে দেশব্যাপী গণপরিবহন ও জনচলাচল বন্ধ থাকলেও সম্প্রতি কিছু মানুষ গোপনে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উজিরপুর উপজেলায় পাড়ি জামিয়েছেন। করোনা ইস্যুতে সন্দেহভাজন মনে হওয়ায় এ সূত্রে উপজেলার ৮টি বাড়ি লকডাউন করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাতে বাংলানিউজকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস। লকডাউনের মধ্যে উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৭টি ও উপজেলাধীন বরাকোঠা ইউনিয়নের ১টি বাড়ি রয়েছে।ইউএনও জানান, সম্প্রতি এসব বাড়িতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে কিছু লোক এসেছেন। তাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সতর্কতা অবলম্বনে বাড়িগুলোকে লকডাউনের আওতায় আনা হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বর্তমানে জনচলাচলকে নিরুৎসাহিত করে বলেন,প্রিয় বরিশালবাসী বৃহত্তর স্বার্থে সবাই আপনজনদের যার যার বর্তমান অবস্থানেই থাকতে বলুন। ঢাকা, নারায়ণগঞ্জ বা নরসিংদী থেকে কাউকে বরিশালে আসতে নিরুৎসাহিত করুন।

করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত ব্যস্ত সময় পার করছে জেলা ও উপজেলা প্রশাসন। গোটা বরিশাল জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Top