কজন মাঠপর্যায়ের সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

কজন মাঠপর্যায়ের সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


আলোকিত বার্তা:বাংলাদেশে আরও একজন মাঠপর্যায়ের সাংবাদিক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি একটি দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।তার আগে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিক করোনায় আক্রান্ত হন।নতুন আক্রান্ত সাংবাদিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন।পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তিনি।খোঁজ নিয়ে জানা গেছে,করোনায় আক্রান্ত সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন।এরপর বৃহস্পতিবার(৯ এপ্রিল)সরকারের রোগতত্ত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান।আজকে আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে বলে তাকে জানানো হয়।তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।গত ৩ এপ্রিল দেশে প্রথম একটি বেসরকারি টেলিভিশনের মাঠপর্যায়ের এক সাংবাদিক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই টেলিভিশনের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

৯ এপ্রিল আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। শুধু এই সাংবাদিক নন,তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।সবশেষ শুক্রবার(১০ এপ্রিল)পর্যন্ত দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

Top