বরিশাল নদী বন্দরের পল্টুনে নোঙর করে রাখা একটি লঞ্চ আগুনে পুড়ে গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা...

বরিশাল নদী বন্দরের পল্টুনে নোঙর করে রাখা একটি লঞ্চ আগুনে পুড়ে গেছে।


আলোকিত বার্তা:বরিশাল নদী বন্দরের পল্টুনে নোঙর করে রাখা একটি লঞ্চ আগুনে পুড়ে গেছে।এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

লঞ্চের স্টাফরা জানান,এমভি চন্দ্রদীপ নামের লঞ্চটি বরিশাল থেকে পাতারহাট হয়ে মজুচৌধুরীর হাট রুটে যাতায়াত করতো।করোনা ভাইরাস সংক্রমণ রোধে নৌযান চলাচল বন্ধ হওয়ার পর থেকে বরিশাল নদী বন্দরের পল্টুনে এ লঞ্চটিকে নোঙ্গর করে রাখা হয়।দুই থেকে তিনজন স্টাফ লঞ্চটি দেখভাল করতেন।ফজরের নামাজ পড়তে স্টাফরা লঞ্চের বাহিরে যান।নামাজ শেষে ফিরে লঞ্চে আগুন দেখতে পান।পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।বরিশালে আগুনে পুড়লো নোঙর করে রাখা লঞ্চ।অগ্নিকাণ্ডে লঞ্চে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান,মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে লঞ্চটিতে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।বরিশালে আগুনে পুড়লো নোঙর করে রাখা লঞ্চ।তিনি আরও জানান,আগুনে লঞ্চের স্টিলের কাঠামো ছাড়া বাকি সবকিছু পুড়ে গেছে।লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।অল্পের জন্য পাশে থাকা অন্য লঞ্চগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।

Top