বরিশালে চার বাড়ির লকডাউন প্রত্যাহার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে চার বাড়ির লকডাউন প্রত্যাহার


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জে চারটি বাড়ির লকডাউন অবস্থা তুলে নেয়া হয়েছে।বৃহস্পতিবার(৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের সহকারি কশিনার সুব্রত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।বাকেরগঞ্জ উপজেলার প্রাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আমেনা বেগম(৪০)নামে এক নারী করোনার উপসর্গ নিয়ে ৭ এপ্রিল হাসপাতালের যান।জ্বর,সর্দিসহ বিভিন্ন কারণে করোনা সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করে স্বাস্থ্যবিভাগ।পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে ৭ এপ্রিল বিকেল থেকেই ওই নারীর বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে প্রেরণকৃত ওই নারীর নমুনা পরীক্ষা করে রিপোর্টে ফলাফল নেগেটিভ আসে। পরে ওই নারীর বাড়িসহ আশপাশের চারটি বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারি কশিনার সুব্রত বিশ্বাস।বরিশালে চালু হওয়া আরটি-পিসিআর ল্যাবে ২ দিনে ৪জন সন্দেহভাজন করোনা রোগীর নমূনা পরীক্ষা হয়েছে। গত বুধবার ল্যাবটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সন্দেহভাজন ২জনের এবং বৃহস্পতিবার আরও ২ জন করোনা সন্দেহভাজন রোগীর নমূনা পরীক্ষা করা হয়।এদের মধ্যে গত বুধবার নমুনা পরীক্ষা করা ২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তাদের ২জনের কেউই করোনা আক্রান্ত নয়। বাকি দুজনের রিপোর্ট ফলাফল শুক্রবার পাওয়া যাবে।শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষন দাস জানান, পরীক্ষার রিপোর্ট স্থানীয়ভাবে জানানো হবে না ঢাকার আইইডিসিআর সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।তিনি আরও জানান, তারা কারোর নমূনা সংগ্রহন করেন না। কোন হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে করোনা সন্দেহে কোন নমূনা পাঠালে মেডিকেলে কলেজে স্থাপিত আরটি-করোনা ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট ঢাকার সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠিয়ে দেয়া হয়।

Top