পটুয়াখালী জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা...

পটুয়াখালী জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ


মোঃ ফারুক খান,মির্জাগঞ্জ(পটুয়াখালী):করোনা মোকাবেলায় পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মির্জাগঞ্জেরবিভিন্ন আবাসনের ৫৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা
হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে গতকাল শুক্রবার বিকেলে উপজেলারমির্জাগঞ্জ ও কপালভেড়া আবাসনের প্রত্যেক ঘরে ঘরে খাদ্য সামগ্রীপৌছে দেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুররহমান মোহন মিয়া। এ সময়ে এখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদচেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান
মোঃ সোহেব,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিনজুয়েল,জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ
শফিকুল ইসলাম মহাসিন মৃধা প্রমূখ।

জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান বলেন, সামাজিক দূরত্ব মেনে চলুন, নিজেনিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ থাকতে সাহায্য করুন। সরকারি ভাবেপর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ আছে। কোন পরিবার না খেয়ে থাকবে না। খাদ্যসামগ্রীর কোনো সংকট নেই। কেউ বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরহবেন না। যেসব ঘরে খাবার থাকবে না,সে সব ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।

Top