বরিশালে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার(৯ এপ্রিল)সকাল সাড়ে ছয়টার দিকে নগরের কাশিপুর মাছ বাজারে জেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ওই জাটকা জব্দ করা হয়।বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো.আবু সাঈদ জানান,বৃহস্পতিবার সকালে কাশিপুর মাছ বাজারসহ অন্য বাজারে বিক্রির জন্য ২৫ মণ জাটকা আসছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা ও ১০টি ব্রেলে(জাটকা রাখার জন্য এক ধরনের পাত্র)জব্দ করা হয়।আমাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ হওয়া সব জাটকা সবার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Top