বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে ৩ হাজার ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে ৩ হাজার ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে ৩ হাজার ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।বৃস্পতিবার (৯ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়,গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৩ হাজার ২৮১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।যারমধ্য থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ২০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।অপরদিকে,গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে শুধু ভোলা,পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় ৬২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।একইসঙ্গে ২৪ ঘণ্টায় ৬ জেলার মধ্যে শুধু বরিশাল, ভোলা ও পিরোজপুরে ১৮৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বরিশাল নগর,পিরোজপুর ও বরগুনা জেলায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি।

এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত দুইজনের মধ্যে একজনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অপরজনের রিপোর্ট এখনও হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।শেবাচিম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর (পলিমারজ চেইন রিঅ্যাকশন) ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। ৮ এপ্রিল উদ্বোধনের পর নমুনা পরীক্ষা করেন এখানে কর্মরত চিকিৎসক, টেকনিশিয়ানরা। বৃহস্পতিবার থেকে শুরু হয় পরীক্ষার কার্যক্রম।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন,তারা শুরুর দিনই করোনা ইউনিটে ভর্তি দু’জন রোগীর নমুনা বরিশাল মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠিয়েছিলেন। আজও রোগীর নমুনা পাঠাবেন। এখানে ল্যাব হওয়াতে পরীক্ষার ফলাফল পেতে সহায়ক হবে।শেবামেকের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ বলেন, তারা আজ পরীক্ষা করছেন। পরীক্ষার ফলাফল, প্রথমে ঢাকায় এরপর যেসব স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগীর নমুনা পাঠিয়েছে তাদের জানিয়ে দেবেন।

Top