করোনা ভাইরাসে আক্রান্তসহ জরুরি রোগী পরিবহনে বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশায় ২৪ ঘণ্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

করোনা ভাইরাসে আক্রান্তসহ জরুরি রোগী পরিবহনে বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশায় ২৪ ঘণ্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু


আলোকিত বার্তা:করোনা ভাইরাসে আক্রান্তসহ জরুরি রোগী পরিবহনে বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশায় ২৪ ঘণ্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার(৯ এপ্রিল)বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়।এ সময় জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,ব্যাটারিচালিত অটোরিক্সার আদলে তৈরি এসব অ্যাম্বুলেন্সে বরিশালে করোনা ভাইরাসের উপসর্গ থাকা কিংবা করোনা আক্রান্ত রোগীসহ জরুরি রোগী বহন করা হবে।ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর বিষয়ে ডা.মনিষা চক্রবর্ত্তী বলেন, করোনাসহ যেকোনো দুর্যোগে জনগণের পাশে আছেন এবং থাকবেন।বর্তমান পরিপ্রেক্ষিতে করোনা রোগীরা যেন দ্রুত সেবা পায় এবং এমন সঙ্কটকালীন সময়ে যাতে অন্যান্য মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে।তিনি বলেন, জরুরি রোগীদের জন্য এ সার্ভিস চালু করেছি আমরা। নির্ভয়, সুহৃদ,সেবা,আরোগ্য,আস্থা,সৌহার্দ্য নির্ভীক,মানবতা, জীবনবাহন ও মুক্তি নামের ১০ টি অটোরিকশার মাধ্যমে এ অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। আর এসব অটো চালকরা সবাই স্বেচ্ছাসেবক। আর বাসদের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে পার্সোনাল প্রকেটশন ইকুইপমমেন্ট (পিপিই) দিয়ে এ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ডা. মনীষা।বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে আমরা শুরু থেকেই নানা উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়ে আসছি। বিনামূল্যে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। এখন রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। ২৪ ঘণ্টা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য হটলাইনও (০১৫৭২৩১৪০৮৫) খোলা হয়েছে। হটলাইন নম্বরে কল দিলেই নির্ধারিত স্থানে ফ্রি অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে।

Top