আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার আর নেই করোনা সন্দেহে তার বাড়ী লকডাউনের ঘোষণা জেলা প্রশাসনের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার আর নেই করোনা সন্দেহে তার বাড়ী লকডাউনের ঘোষণা জেলা প্রশাসনের


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলোয়ার (৭৪) আজ বৃহস্পতিবার সকাল ১১.২০ টায় আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। গত আট-দশ দিন ধরে তিনি জ্বর নিয়ে শারীরিক অসুস্থতায় ভূগতেছিলেন।তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সারে পাঁচটায় তার নিজ বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানাগেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মশিউর রহমান শিহাবসহ আমতলী উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে তার মৃত্যুর বিষয়ে, বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ূন শাহিন খান সাংবাদিকদের জানান, জিএম দেলোয়ার সাহেব পটুয়াখালী হসপিটালে ডাক্তার দেখিয়ে ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর (ইনস্টিটিউট অব ডেভেলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ) আইডিসিইতে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তার টেস্ট রিপোর্ট দেয়ার জন্য বরগুনা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মুঠোফোনে বলেন, ‘মরহুমের নমুনা সংগ্রহ করে আগেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার পরিবারসহ বৃহত্তর স্বার্থে তার বাড়ী লকডাউন থাকবে। কারণ এই মুহূর্তে কোন রকম ঝুঁকি নেয়া যাবে না।

Top