বরিশাল নগর ও মেহেন্দিগঞ্জ উপজেলার আরও তিনটি বাড়ি লকাডাউন করেছে প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল নগর ও মেহেন্দিগঞ্জ উপজেলার আরও তিনটি বাড়ি লকাডাউন করেছে প্রশাসন।


আলোকিত বার্তা:বরিশাল নগর ও মেহেন্দিগঞ্জ উপজেলার আরও তিনটি বাড়ি লকাডাউন করেছে প্রশাসন।এনিয়ে বরিশাল জেলায় মোট ২৯ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
বুধবার(৮ এপ্রিল)দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো.রাজীব আহমেদ জানান,মঙ্গলবার(৭ এপ্রিল)রাতে উজিরপুর পৌর এলাকায় পাঁচটি বাড়ি লকডাউন করা হয়। লকডাউন করা এলাকার একটি ঘরে অসুস্থ এক ব্যক্তি ছিল।তার বাড়ি বরিশাল নগরের পলাশপুর জিয়া স্কুলের দক্ষিণ পাশে।তাই অনুসন্ধান শেষে ওই বাড়িটিও লকডাউন করা হয়েছে।ওই বাড়িতে অসুস্থ ব্যক্তির স্ত্রী বসবাস করেন।

এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে জানান,বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুরায় এক ব্যক্তির করোনা ভাইরাস উপসর্গ দেখা দেয় তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আগাম সতর্কতা হিসেবে ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। অর্থাৎ ওই বাড়ির লোকজনকে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।বরিশাল জেলায় বুধবার রাত পর্যন্ত মোট ২৯ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এর মধ্যে আগৈলঝাড়া উপজেলায় ১৬টি, বাকেরগঞ্জ উপজেলায় চারটি, উজিরপুর উপজেলায় পাঁচটি, মেহেন্দিগঞ্জ উপজেলায় দু’টি এবং বরিশাল সদরে দু’টি।এর বাইরে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, গৌরনদী, বানারীপাড়া উপজেলায় কোনো বাড়ি লকডাউন করা হয়নি বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রাজীব।

Top