লকডাউন উপেক্ষা করে আসা কার্গো বোঝাই ১০৯ যাত্রীর ৯০ জন কোয়ারেন্টাইনে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

লকডাউন উপেক্ষা করে আসা কার্গো বোঝাই ১০৯ যাত্রীর ৯০ জন কোয়ারেন্টাইনে


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেয় সরকার। সেই নিষেধকে উপেক্ষা করে লকডাউন পেরিয়ে ঢাকার রাতের আধারে নারায়ণগঞ্জের কাঠপট্টি থেকে শিশুসহ ১০৯ জন নারী পুরুষ একটি বালুবাহী কার্গোতে করে আমতলী এসে পৌছেছেন।পুলিশ সূত্রে জানাগেছে, বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক নারী পুরুষ নারায়ণগঞ্জের বিভিন্ন ইটভাটা ও বালুর বলগেটে শ্রমিকের কাজ করতো। নারায়ণগঞ্জে হঠাৎ করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ভয়ে ও আতংকে তারা একটি বালুবাহী কার্গো ভাড়া করে বুধবার ভোররাতে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে ওই দিন রাত নয়টার সময় আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমে সোনাখালী গ্রামের মরগার ব্রীজের নিকট এসে পৌছে।

স্থানীয়রা কার্গোবোঝাই যাত্রী দেখতে পেয়ে তাদের তীরে উঠতে বাঁধা দিয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৯টি মাহেন্দ্রা গাড়ী ভাড়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা ৯০ জনকে (১৪ দিন পর্যন্ত) কোয়ারেন্টাইনে ও ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম জানান, আটককৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১০৯ জনের মধ্যে ৯০ জনকে উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকী ১৯ জনের বাড়ী পার্শ্ববর্তী পটুয়াখালী জেলায় হওয়ায় তাদেরকে হোম কেয়ারেন্টাইনে থাকার জন্য পুশ ব্যাক করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, নারায়ণগঞ্জ থেকে আসাদের স্বাস্থ্য পরীক্ষা করে ৯০ জনকে কোয়ারেন্টাইনে ও ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কোয়ারেন্টাইনে থাকাদের পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে যে কার্গোবোঝাই শিশুসহ ১০৯ নারী পুরুষ শ্রমিক আমতলীতে এসেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ৯০ জনকে কোয়ারেন্টাইনে রাখা ও ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Top