মাদক ছেড়ে আসা ৩০ জনকে খাদ্য সামগ্রী দিলেন তালতলীর ওসি - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

মাদক ছেড়ে আসা ৩০ জনকে খাদ্য সামগ্রী দিলেন তালতলীর ওসি


মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী থানা পুলিশের কাছে মাদক সেবন,ব্যবসা ছেড়ে আত্মসমর্পণ করে আলোর পথে আসা ৩০জন বেকার যুবককে ৭দিনের খাদ্য সামগ্রী দিলেন ওসি।বৃহস্পতিবার(০৯ এপ্রিল)সকাল ১০টার দিকে তালতলী থানার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতারন করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন পুলিশের কাছে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা ৩০ বেকার যুবকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭ দিনে খাদ্য সামগ্রী হিসেবে দশ কেজি চাল, দুই কেজি আলু,এক কেজি ডাল,দুই কেজি পিয়াজ ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন আত্মসমর্পণ করে পুনরায় মাদকের জগতে ফিরে গেছে তাদের বিরুদ্ধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা চাই না কারোর বিরুদ্ধে মামলা হোক, আর সেই মামলা চালাতে গিয়ে বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ুক। চাইলে তারাও আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসুক। এতে অন্যদের মতো তারাও ভালো থাকবেন।

মাদক থেকে আলোর পথে ফেরা কয়েক জন নাম প্রকাশ না করার শর্তে বলেন দিনে আত্মগোপন, রাতে পুলিশের ভয়ে নির্ঘুম কাটতো। এই মাদকের ফলে মরণঘাতী মাদকের ভয়াবহ ছোবল। প্রতিটি মুহূর্ত যেন ভয় আর উৎকণ্ঠায় কাটছিল। এর মধ্যেও মাসে মাসে মামলার ঘানি টানতে আদালতে কাঠগড়ায়। কখনো আবার স্বজনদের ছেড়ে জেলখানার চার দেয়ালে বন্দি। সব মিলিয়ে ধীরে ধীরে ছোট হয়ে আসছিল অভিশপ্ত জীবন। তাই এই মাদকের পথ ছেড়ে এখন আলোর পথে সৎ ভাবে আয় করে পরিবার চালাচ্ছি। তার ভিতরে আবার এই মাহামারী করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়ছি। আর এই সংঙ্কটের সময় আমাদের মাঝে ওসির ৭দিনে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সবাই ।

Top