করোনা পরিস্থিতিতে যেকোনো শারীরিক অসুস্থতায় জরুরি টেলি স্বাস্থ্য সেবা প্রদান করবে ববি। - Alokitobarta
আজ : সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

করোনা পরিস্থিতিতে যেকোনো শারীরিক অসুস্থতায় জরুরি টেলি স্বাস্থ্য সেবা প্রদান করবে ববি।


আলোকিত বার্তা:করোনা পরিস্থিতিতে যেকোনো শারীরিক অসুস্থতায় জরুরি টেলি স্বাস্থ্য সেবা প্রদান করবে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)।প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত যেকেউ সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত ০১৭২৩ ০৪০১১৯ নম্বরে ফোন দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।বুধবার(৮ এপ্রিল)থেকে এ কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাশ।তিনি আরো জানান,করোনা প্রাদুর্ভাব রুখতে বর্তমানে সেখানকার সকল ধরণের দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম বন্ধ আছে৷বন্ধের সময়টাতে জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে উপাচার্যের সিদ্ধান্তে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক-শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য নির্দিষ্ট নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড.মো.ছাদেকুল আরেফিন বলেন,বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের যেকেউ কোনো শারীরিক জটিলতার সম্মুখীন হলে নম্বরটিতে ফোন করে পরামর্শ নিতে পারবেন।নির্দিষ্ট সময়ে একজন চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে যথাযথ সহযোগিতার চেষ্টা করবেন।তিনি আরো উল্লেখ করেন,করোনা প্রাদুর্ভাবে কোনো শিক্ষার্থী যদি অসুস্থতার সম্মুখীন হয় তবে তার পাশে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অসুস্থ শিক্ষার্থীর পক্ষ থেকে তার বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করলে যথাসাধ্য সহযোগিতা করা হবে৷

Top