শেবাচিমে জ্বর-কাশি নিয়ে এক শিশুর মৃত্যু
আলোকিত বার্তা:ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জ্বর-সর্দি ও কাশি নিয়ে এক শিশুর(৬)মৃত্যু হয়েছে।শিশুটির মৃত্যু পর পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।মঙ্গলবার(৭ এপ্রিল)সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে মারা যায় শিশুটি।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার বলেন,শিশুটি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল।কিন্তু জ্বর-সর্দি ও কাশি শুরু হওয়ার পর তার মৃত্যু হওয়ায় এলাকাবাসীর আতঙ্কের কারণে শিশুটির বাড়ির ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো.বাকির বলেন,অন্য কেনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে।সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না।