শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজে ক‌রোনা পরীক্ষার আরটি-পি‌সিআর ল্যাব চালু হ‌য়ে‌ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজে ক‌রোনা পরীক্ষার আরটি-পি‌সিআর ল্যাব চালু হ‌য়ে‌ছে।


আলোকিত বার্তা:শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজে ক‌রোনা পরীক্ষার আরটি-পি‌সিআর ল্যাব চালু হ‌য়ে‌ছে।এখা‌নে প্র‌শিক্ষণের পাশাপা‌শি প্রথম‌দিন পরীক্ষামূলকভা‌বে ১ জন ক‌রোনা স‌ন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হ‌বে।বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় শের-ই-বাংলা মেডি‌কেল ক‌লে‌জের মাইক্রোবা‌য়োল‌জি বিভা‌গের দ্বিতীয় তলায় দোআ-মোনাজা‌তের মধ্য‌দি‌য়ে এ ল্যা‌বের কার্যক্রম শুরু হয়।এসময় ব‌রিশাল সদর আস‌নের সংসদ সদস্য এবং পা‌নিসম্পদ প্র‌তিমন্ত্রী ক‌র্নেল (অব.) জা‌হিদ ফারুক শামীম দোআ মোনা‌জা‌তে অংশগ্রহণ ক‌রেন।

সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, আজ থে‌কে এই ল্যা‌বে অদক্ষ টেক‌নোল‌জিষ্ট‌দের প্র‌শিক্ষণ ও ক‌রোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম একইসা‌থে চল‌বে। একসা‌থে ৯৪ জ‌নের নমুনা পরীক্ষা করা সম্ভব হ‌বে এই ল্যা‌বে। সম‌য়ের সা‌থে সা‌থে এর প‌রিমাণ আরো বাড়‌বে। বর্তমানে প্র‌শিক্ষণের জন্য ঢাকা থে‌কে বি‌শেষজ্ঞ মে‌ডি‌কেল টেক‌নোল‌জিস্টরা শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জের টেক‌নোল‌জিস্টদের দক্ষতাবৃ‌দ্ধির প্র‌শিক্ষণ দি‌চ্ছেন। শনিবা‌রের ম‌ধ্যে পটুয়াখালী থে‌কে একজন চি‌কিৎসক এই ল্যা‌বে যোগদান কর‌বেন।এদি‌কে সা‌র্বিক প‌রি‌স্থি‌তিতে আজ থে‌কে সল্প প‌রিস‌রে ক‌রোনা পরীক্ষা শুরুর কথা জা‌নি‌য়ে‌ছেন ক‌লে‌জের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস। তি‌নি ব‌লেন, উপ‌জেলা ও জেলা পর্যা‌য়ের স্বাস্থ্য কম‌প্লেক্স ও হাসপাতালগু‌লোর চি‌কিৎসকরা যা‌কে এ পরীক্ষার জন্য উপযুক্ত ম‌নে কর‌বেন, তা‌দের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এখা‌নে।

Top