বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ৩ হাজার ১ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ৩ হাজার ১ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন।


আলোকিত বার্তা:বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ৩ হাজার ১ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৩ হাজার ১৭৯ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় ৩২ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৬ জেলার মধ্যে বরিশাল,ভোলা ও পিরোজপুরে ১৮৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।তবে বরিশাল নগর,পিরোজপুর ও বরগুনা জেলায় নতুন করে যেমন কেউ হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি, তেমনি পটুয়াখালী,বরগুনা ও ঝালকাঠি জেলায় কাউকে ছাড়পত্রও দেওয়া হয়নি।

এর বাইরে বিভাগে ২৭ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, যারমধ্যে ১৪ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত ২ জন রোগীর মধ্যে ১ জনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অপরজনের রিপোর্ট এখনো হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ থেকে করোনা ভাইরাস শনাক্তকরণে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বরিশালে এ পর্যন্ত ২৪ হাজার ৮৩১টি পিপিই হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

Top