বরিশালে বাকেরগঞ্জে ও উজিরপুরে পৃথক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ দুই নারীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশালে বাকেরগঞ্জে ও উজিরপুরে পৃথক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ দুই নারীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে বাকেরগঞ্জে ও উজিরপুরে পৃথক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ দুই নারীর মৃত্যু হয়েছে।এরমধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জে পানিতে ডুবে মাসুমা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা দুধল মৌ গ্রামে বাড়ির পুকুরে পড়ে তার মৃত্যু হয়।জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সবার কাজের ফাঁকে মাসুমা বেগম গোসল করতে গিয়ে পুকুরে পড়ে যান।পরে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজের পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। সেখানের কর্তব্যরত তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে বরিশালের উজিরপুরে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ওড়না পেঁচিয়ে সীমা আক্তার রিতা নামে এক প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।নিহত রিতা, গৌরনদী উপজেলার চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম খানের মেয়ে। তার বাড়ি উজিরপুর পৌরসভার ৯ ওয়ার্ড পরম্বান্দসাহা গ্রামে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃত রিতার পিতা মো. শহীদুল ইসলাম খান জানান, বুধবার দুপুরে ভ্যানগাড়িতে করে বরিশাল থেকে উজিরপুরে রওনা দেন রিতা।পথে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল (দোয়ারিকা-শিকারপুর) ব্রিজের ঢালে নামার সময় ভ্যানগাড়িতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান রিতা।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

Top