মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।


আলোকিত বার্তা:করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ১০ মিনিটের মধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা প্রশাসক জানান, মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। বরিশালে করোনা সংক্রান্ত ঘটনায় এটিই প্রথম কারও বাড়ি লকডাউন করা হয়েছে।

শেবাচিমের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ৫০ বছরের পুরুষ রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। শ্বাসকষ্টসহ কিছু লক্ষণ থাকায় তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে নেওয়ার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।এছাড়া হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সাতজন। এরমধ্যে পুরুষ ৬ জন এবং একজন নারী।এর আগে করোনা সন্দেহে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ৬ রোগীর নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষায় তাদের প্রত্যেকের করোনা নেগিটিভ আসে। তবে, ওই ছয়জনের মধ্যেও একজন মৃত্যুবরণ করেছিলো।

Top