উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।


আলোকিত বার্তা:৬০ বছরের এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়ায় বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।সোমবার (০৬ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস বিষয়টি জানান।তিনি জানান,এই পাঁচটি বাড়ির সব কয়টি পাশাপাশি।এর একটি বাড়িতে একজন ব্যক্তির জ্বর, কাশি ও গলাব্যথা অর্থাৎ করোনার উপসর্গ দেখা দিয়েছে।তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে।অপরদিকে,আগাম সতর্কতা হিসেবে পাঁচটি বাড়িই লকডাউনের আওতাও রাখা হয়েছে। এসব বাড়ির লোকজন নিজ নিজ ঘর থেকে যাতে বাহিরে বের না হয় অর্থাৎ হোম কোয়ারেন্টিনে থাকেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান,মঙ্গলবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাবে। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে লকডাউনে থাকা বাড়িগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

Top