আমতলী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন দুইশত মাছ ও সবজি বিক্রেতাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

আমতলী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন দুইশত মাছ ও সবজি বিক্রেতাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী পৌরসভায় প্রাণঘাতি করোনাভাইরাস রোধে আপাদকালীন সময়ে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় পৌরসভার উদ্যোগে সামাজিক সুরক্ষা বজায় রেখে মাছ ও সবজি বিক্রেতা দুইশত হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৫ টায় নতুন বাজার মাছ বাজারের সামনে সামাজিক সুরক্ষা রেখে হতদরিদ্র ও কর্মহীন মাছ ও সবজি বিক্রেতা পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। তিনি প্রতিটি পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও একটি সাবান বিতরণ করেন।
এসময় আমতলী মাছ বাজারের সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, করোনাভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে পৌরসভার দুইশত জন হতদরিদ্র ও কর্মহীন মাছ ও সবজি বিক্রেতা পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়েছে।

Top