অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে পাওয়া গেলে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে পাওয়া গেলে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


আলোকিত বার্তা:অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে পাওয়া গেলে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান।এছাড়াও বিএমপি পুলিশের পক্ষ থেকে সোমবার(০৬ এপ্রিল)জানানো হয়,করোনা প্রতিরোধে ইতিমধ্যে বিএমপি কর্তৃক সচেতনতামূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধসহ সরকারি সব নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও জানানো হয়,সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকানগুলো খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ওষুধ বা মেডিক্যাল সার্ভিস ছাড়া সব দোকান এমনকি খাবারের দোকান,কাঁচা বাজারের দোকান,মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে।পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটোর মধ্যে বন্ধ করতে হবে।অপ্রয়োজনে কেউ যেন ঘরের বাইরে বের না হয়।এ নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Top